spot_img
spot_img

টিকা নিলেই দেওয়া হবে ১০০ ডলার

বিশ্বের বিভিন্ন দেশ যখন করোনার টিকার জন্য হাহুতাশ করছে, তখন আমেরিকায় ভ্যাকসিনের কোনো অভাব নেই। প্রতিটি রাজ্যের হাতেই যথেষ্ট সংখ্যক টিকা আছে। কিন্তু অনেকেই এখনো টিকা নিতে ভয় পাচ্ছেন। আমেরিকায় একটি বড় অংশের মানুষ টিকা নিতে চাইছেন না। টিকাবিরোধী আন্দোলনও হয়েছে দেশে। এরই মধ্যে নতুন করে করোনার প্রকোপ ছড়াতে শুরু করেছে দেশে।

ডেল্টা সংস্করণ দ্রুত ছড়াতে শুরু করেছে। ফলে দ্রুত টিকাকরণ শেষ করা দরকার। এই পরিস্থিতিতেই নতুন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট।

এই পরিস্থিতিতে নতুন ঘোষণা জো বাইডেনের। তিনি জানিয়েছেন, এখনো যারা টিকা নেননি, তারা টিকা নিলেই সরকারের তরফ থেকে ১০০ ডলার দেওয়া হবে। বস্তুত, এর জন্য আলাদা ফান্ডেরও প্রয়োজন হবে না। আমেরিকার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, কোভিড রিলিফের যে ফান্ড তৈরি করা হয়েছিল, সেখান থেকেই এই অর্থ দেওয়া সম্ভব।

বাইডেন বৃহস্পতিবার বলেন, যারা এর মধ্যেই টিকা নিয়ে ফেলেছেন, তারা নিশ্চয় ক্ষুব্ধ হবেন। কিন্তু দেশের মানুষের স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। সবাই টিকা না নিলে করোনা রোখা সম্ভব নয়। স্বাভাবিক জীবনেও ফিরে যাওয়া সম্ভব নয়। ফলে এখনো টিকা নিতে যারা অনিচ্ছুক, তাদের জন্য এই ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার।

সূত্র: ডয়েচে ভেলে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ