গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ৮ লাখ ৩৫ হাজার ৩০৮ জন এবং এ সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৯০৭ জনের।
শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে মোট ৫৮ কোটি ৮ লাখ ৩০ হাজার ১৫৩ জন এবং মৃত্যু হয়েছে মোট ৬৪ লাখ ১৭ হাজার ৫৭০ জনের।
শুক্রবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়
দৈনিক সংক্রমণ বিশ্বে শীর্ষে ছিল জাপান; আর এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়।
জাপানে শুক্রবার করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে ২ লাখ ৩০ হাজার ৫৫ জন এবং এ রোগে মারা গেছে ১১৬ জন।
অন্যদিকে আমেরিকায় এ দিন মৃত্যু হয়েছে ২৮৬ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৬১ জন।











