তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের অতন্দ্র প্রহরী। তিনি জেগে আছেন বলেই এই বাংলাদেশ নিরাপদে আছে, সতের কোটি মানুষ নিরাপদে আছে।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কান্দারপাড়া বাজার-জামতলা বাজার (চেইনেজঃ ১৫৪০ মিঃ- ৩৬৫০) রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। যারা এই স্বাধীন বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখে, তাদের এই স্বপ্ন বাংলার মাটিতে কোনোদিন পূরণ হবে না।
তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা নন। এই বাংলার হাজার-লক্ষ-কোটি মানুষ বঙ্গবন্ধুর কন্যার জন্য জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত।
সূত্র : বাসস










