spot_img
spot_img

সম্রাটের জামিন বাতিল বিষয়ে হাইকোর্টের রুল জারি

ক্যাসিনোকাণ্ডের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিচারপতি মুহাম্মাদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মুহাম্মাদ ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে সোমবার ক্যাসিনোকাণ্ডের মামলায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন স্থগিত ও বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিচারপতি মুহাম্মাদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মুহাম্মাদ ইজহারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ