spot_img
spot_img

আদালতের কার্যক্রম স্থগিতের আহ্বান নজিরবিহীন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া স্থগিতের জন্য সম্প্রতি বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের চিঠি পাঠানোকে “নজিরবিহীন” বলে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন এবং স্বাধীন বিচার বিভাগ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানতে চান, একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে, তা তদন্ত করা যায় না—এমন কোনো উদাহরণ পৃথিবীতে আছে কি না?

শাহরিয়ার আলম বলেন, যারা চিঠি লিখেছেন, তারা আইনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারেন। তাদের অবশ্যই রায় মেনে নেওয়ার সাহস থাকতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা প্রফেসর ইউনূসের পক্ষের আহ্বানে যোগ দিয়েছেন, তারা নিজেদের সুনামের প্রতি যথাযথ বিচার করছেন না। যারা যথাযথ আইনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে চায়, সরকার তাদের স্বাগত জানিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন এবং স্বাধীন বিচার বিভাগ প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। সরকার আদালতের কার্যক্রম সম্পর্কিত কোনো বিষয়ে মন্তব্য করতে চায় না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ