১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি ৩২ নাম্বারে ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাতে গণধোলাই খাওয়া আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারি (৫৪) মারা গেছেন।
আজ শুক্রবার (৩০ আগস্ট) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান এম এ মমিন পাটোওয়রী। সেখানে তিনি বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন আহত হন, এতে পায়ে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে তাকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মমিন পাটওয়ারীর মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি লেখা পোষ্ট করা হয়, ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়ে হামলায় আহত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজ সেবা সম্পাদক এম এ মমিন পাটোয়ারি মারা গেছেন। বাংলাদেশে কি এই হত্যার বিচার হবে?
নিহত মমিন পাটোওয়ারী উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের হোটাটিয়া গ্রামের আবদুল আজিজ মাষ্টারের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন।











