spot_img
spot_img

মাত্র ৬ মাসের সরকার বিদ্যুৎ ও জ্বালানি জটিলতা তৈরি করেনি: নুরুল হক নুর

মাত্র ৬ মাসের সরকার এসে বিদ্যুৎ-জ্বালানি জটিলতা তৈরি করেনি বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, দেশে জ্বালানি ও বিদ্যুতের একটু সংকট, এই সংকট একটি জাতীয় সংকট। এটা এই ৬ মাসের সরকার এসে কিন্তু বিদ্যুৎ জ্বালানি জটিলতা তৈরি করেনি।

রোববার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণকাজের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, এই ৬ মাসের সরকার এসে কিন্তু বিদ্যুৎ জ্বালানি জটিলতা তৈরি করেনি। তাই নীতিগত আলোচনা বাদ দিয়ে আমাদের বিরোধী দলের বা অন্যান্য রাজনৈতিক দলের বন্ধুরা যদি রাজপথে আন্দোলন সংগ্রামের নামে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, দেশ কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।

রাজনৈতিক ঐক্যের বিষয়ে তিনি বলেন, জুলাই পরবর্তী আমাদের সবাই মিলে বাংলাদেশ পুনর্গঠনের যে ঐতিহাসিক সুযোগ এসেছে সেই সুযোগটি কাজে লাগাতে হবে। যে যেখানে আছে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৫ পরবর্তী বাংলাদেশে একটি অস্থির সময়ে যেভাবে বাংলাদেশের গ্রামগঞ্জে গিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে যাচ্ছিলেন, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও দল মত নির্বিশেষে সেভাবেই গ্রামে-পাড়া মহল্লায় গিয়ে মানুষকে দেশের কাজে বিনিয়োগের চেষ্টা করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ