spot_img

আমেরিকার মেরিল্যান্ডে বাংলাদেশ হাউসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আমেরিকার অন্যতম অঙ্গরাজ্য মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) স্হানীয় সময় বিকাল সাড়ে ৪টায় তিনি এর উদ্বোধন করেন।

বাংলাদেশ হাউস উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশ নেন। এর পর তিনি বাংলাদেশ দূতাবাস এবং আমেরিকায় নিযুক্ত বাংলাদেশি কুটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত শহিদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ