এস এম সাইফুল ইসলাম
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির ও আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক শাইখুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী রহ.-এর জীবন, কর্ম ও অবদান নিয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার চট্টগ্রামের নাজিরহাট মাস্টার কমিউনিটি সেন্টারে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করে অনলাইন ইসলামিক বই পরিবেশক ফটিকছড়ি বইবাজার।

এতে ২৮জন প্রতিযোগি অংশগ্রহণ করলে বিজয়ী ১০জনকে সম্মাননা ক্রেষ্ট ও বই উপহার দেওয়া হয়।
বিজয়ীরা ক্রমান্বয়ে ১ম স্থান অধিকার করেছেন মাওলানা ফারুক আজম, ২য় হাফেজ আবু সাইদ ও মুহাম্মদ ওমায়ের উল্লাহ ৩য় স্থান অধিকার করেন। এছাড়া ধারাবাহিক বিজয়ী হয়েছেন, মোহাম্মদ এরশাদ উল্লাহ, মুফতি জাহিরুল ইসলাম, তাওহিদুল ইসলাম, জাহিদ কবির, সৈয়দ নুর মোহাম্মদ সোহাগ, হাফেজ মোহাম্মদ আব্দুল আজিজ ও মোহাম্মদ শাকিল প্রমুখ।











