spot_img

রাজধানীতে অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করল পুলিশ

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ২৪টি মামলা করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৭ গ্রাম হেরোইন, ১২ হাজার ৪১৮ পিস ইয়াবা ও ৫৮ কেজি ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ