spot_img
spot_img

পশ্চিমতীরে ইসরাইলী বাহিনীর তাণ্ডবে হামাস স্বেচ্ছাসেবক নিহত

অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলী বহিনীর সাথে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি কর্মী এবং হামাস আন্দোলনের সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, রামাল্লার উত্তর-পূর্বাঞ্চলের আল-বিরহে দখলদার বাহিনীর ছো৭ড়া গুলির আঘাতে মুহাম্মাদ জিব্রিল রুমানেহ মারাত্মকভাবে আহত হওয়ার পর মারা যান।

বিবৃতিতে আরো বলা হয়, সেখানে সংঘর্ষে দ্বিতীয় এক ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন। তবে তার ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

হামাসের দেওয়া বিবৃতিতে রুমানেহকে তাদের সংগঠনের একজন সদস্য হিসেবে আখ্যায়িত করা হয়। সাগোট বসতির কাছে জনগণের স্বাধীনতা রক্ষার লড়াইয়ের সময় তিনি শহীদ হন।

সূত্র : এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ