বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের “কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২৩” অনুষ্ঠিত হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৩-২৪ সেশনের জন্য মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ কেন্দ্রীয় সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন। সেক্রেটারী জেনারেল মনোনীত হয়েছেন মুহাম্মাদ আশিকুর রহমান জাকারিয়া।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনে দারুল খিলাফাহ মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ-এর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মুহাম্মদ রশীদ মুশতাকের পরিচালনায় “কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২৩” অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সভাপতিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধান নির্বাচন কমিশনার মাওলানা জালালুদ্দীন আহমদ।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু সাঈদ নোমান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামী
ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা এনামুল হক মুসা, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক এবং ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুর রহমান হেলাল, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ইসলামী ছাত্রমজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সদ্য
বিদায়ী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ রশীদ মুশতাক, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাওলানা শরীফুজ্জামান জসিম প্রমুখ।










