spot_img
spot_img

একতরফা সংবিধান সংশোধনের উদ্যোগে থাকবে না এনসিপি: আখতার হোসেন

সরকারের কোনো ধরনের একতরফা সংবিধান সংশোধনের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেন, কোনো চাপিয়ে দেওয়া প্রক্রিয়ায় নয়, বরং জনগণের প্রত্যক্ষ অভিপ্রায় ও জনরায়ের আলোকেই দেশের সংবিধান সংস্কার করতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অবস্থানের কথা জানান।

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহার ও বসতিতে সংঘটিত সাম্প্রদায়িক হামলার ১৪ বছর পূর্তি উপলক্ষে এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেল এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আখতার হোসেন। তিনি বলেন, সমাজে পারস্পরিক আন্তঃসম্প্রীতি অক্ষুণ্ন রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সরকারের কার্যকর সক্ষমতা নিয়ে জনমনে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনআস্থা ফিরিয়ে আনতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে ঢেলে সাজানোর জোর দাবি জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ