spot_img

বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি

বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সফরের বিষয়ে দুই দেশেই আলোচনা চলছে।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুজিববর্ষ উদযাপন শেষ হচ্ছে। এই উদযাপনকে ভারতের সঙ্গে মৈত্রীর সম্পর্ক আরো জোরদারে ওই দেশটির রাষ্ট্রপতিকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, ভারতীয় পক্ষ এরই মধ্যে তাদের রাষ্ট্রপতির বাংলাদেশ সফর ও বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতায় যোগ দিতে সম্মতি দিয়েছে। আগামী দিনগুলোতে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। রামনাথ কোবিন্দ ২০১৭ সালের ২৫ জুলাই থেকে ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে তাঁর প্রথম বাংলাদেশ সফর।

এদিকে বাংলাদেশ ও ভারত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বিজয় উদযাপনের আগে আগামী ৬ ডিসেম্বর মৈত্রী দিবস পালন করবে। মৈত্রী দিবসে ভারতের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাকে অতিথি করার প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ