spot_img
spot_img

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়ালো অর্ধ কোটি

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৫০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও আট হাজার ৩৩ জনের মৃত্যুর পরে এ সংখ্যায় এসে দাঁড়াল।

শনিবার (৩০ অক্টোবর) পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চার লাখ ৮০ হাজার ৫২০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২৪ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৪৩৯ জনে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৩১৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে আমেরিকায়। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত চার কোটি ৬৭ লাখ ৭১ হাজার ৯৭৯ জন ও মোট মৃত্যু দাঁড়িয়েছে সাত লাখ ৬৫ হাজার ৭২২ জনে। সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ৯০০ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৭১৯ জন। এরমধ্যে মারা গেছেন চার লাখ ৫৭ হাজার ৭৭৩ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ