spot_img
spot_img

মালয়েশিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে অন্তত একজন নারী পরিচালক নিয়োগের নির্দেশ

আগামী বছরের ১ সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ার সরকারি ব্যবসা প্রতিষ্ঠানে কমপক্ষে একজন নারী পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করেছে সরকার। অন্য সব প্রতিষ্ঠানে এটি কার্যকর করার সময়সীমা ২০২৩ সালের ১ জুন। ব্যবসা ক্ষেত্রে নারীর অংশগ্রহণ আরও বেশি দৃঢ় করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

শুক্রবার (৩০ অক্টোবর) আগামী বছরের জন্য জাতীয় ব্যয় পরিকল্পনা প্রকাশকালে দেশটির অর্থমন্ত্রী জাফরুল আবদুল আজিজ এ ঘোষণা দেন।

মালয়েশিয়ার অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে নারীর অবদান নিয়ে কখনো প্রশ্ন তোলার অবকাশ ছিল না। এখন এ বিষয়টিকেও আরও জোরদার করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের ভূমিকাকে স্বীকৃতি দেওয়া এবং নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি পরিচালনা পর্ষদের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মালয়েশিয়ার অর্থমন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ার ১০০টি বড় পাবলিক কোম্পানির পরিচালনা পর্ষদে নারীদের অংশগ্রহণ রয়েছে প্রায় ২৫ শতাংশ। অন্যদিকে ২৫২টি এমন কোম্পানি রয়েছে যেগুলোর ২৭ শতাংশ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে নারীদের অংশগ্রহণ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ