spot_img
spot_img

বিজেপি নেতাদের সঙ্গে আঁতাত করে চলছেন মমতা: অধীর রঞ্জন

ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের সঙ্গে আঁতাত রেখে চলছেন।

শনিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। তিনি মমতাকে ‘ট্রোজান হর্স’ বা ট্রয়ের ঘোড়া বলেও কটাক্ষ করেন।

মমতার সমালোচনা করে তিনি আরও বলেন, ‘ট্রোজান হর্স’-এর দায়িত্ব নিয়েছেন আপনি। চুপচাপ কংগ্রেস ও বিরোধীদলের মধ্যে থেকে আপনি কংগ্রেস ও বিরোধী শক্তিকে ধ্বংস করতে চেয়েছিলেন। তার জ্বলন্ত উদাহরণ আপনি নিজেই প্রমাণ করে দিচ্ছেন। আপনি রাজনাথ সিং, নীতিন গদকড়ি ও মোহন ভাগবত এই তিনটে বিজেপি নেতার সঙ্গে সম্পর্ক রেখে চলছেন।

এদিকে আজ গোয়ায় বক্তৃতাকালে মমতা বলেন, বিজেপির সঙ্গে সমঝোতা করে চলে কংগ্রেস। কংগ্রেসের জন্যই বিজেপি শক্তিশালী হয়ে উঠেছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ