রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু হয়েছে।
গতকাল শনিবার (২৯ অক্টোবর) সকাল ছয়টা থেকে আজ (৩০ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটকের সময় তাদের হেফাজত থেকে ২৩৮১ পিস ইয়াবা, ২৪ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ৩৮ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১২ লিটার দেশিমদ ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।











