spot_img
spot_imgspot_img

গায়ে কেরোসিন ঢেলে মা-মেয়ের আত্মহত্যার চেষ্টা : আ.লীগ নেতা হান্নান গ্রেপ্তার

জাতীয় প্রেসক্লাবের সামনে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টার পর শনিবার রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী শিরিন খান। ওই মামলায় আজ আ.লীগ নেতা হান্নান সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) শেখ বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (৩০ অক্টোবর) বিকেলে আসামি হান্নান সরকার এবং তার সহযোগী আয়েশ আলীকে গ্রেপ্তার করা হয়।

শেখ বিল্লাল হোসেন বলেন, গায়ে আগুন দিয়ে আত্ম হত্যার চেষ্টার ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। বিষয়টি খুবই অমানবিক। অভিযুক্ত দুই আসামিকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ