রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসির ফলপ্রত্যাশী মাঈনুদ্দিন নিহত হওয়ার ঘটনায় বাসচালকের সহযোগী (হেলপার) চান মিয়াকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৩০ নভেম্বর) ভোরে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
অন্যদিকে, ঘটনার পর ওই বাসচালক মুহাম্মদ সোহেলকে (৩৫) গণপিটুনি দেন বিক্ষুব্ধা জনতা। ঘটনার পর সোমবার (২৯ নভেম্বর) দিনগত রাতে দেড়টার দিকে বাসচালক সোহেলকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় রামপুরা থানা পুলিশ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।











