spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদেরকে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১৯৩০ পিস ইয়াবা, ১০৮ গ্রাম ৬৫ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৪১৫ গ্রাম গাঁজা ও ৯৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ