spot_img

লুটপাটের অভিযোগে গোলাম রাব্বানীর বিরুদ্ধে আদালতে অভিযোগ

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে আদালতে মারধর ও লুটপাটের অভিযোগ করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর নামে এক ব্যক্তি আদালতে এ অভিযোগ করেন।

অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্যে অপেক্ষমান রেখেছেন মাদারীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক ফয়সাল আল মামুন।

সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর সমর্থকদের নিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য শাখারপাড় গ্রামে আব্দুল গনি মাতুব্বরের বাড়িতে হামলা চালান গোলাম রাব্বানী। এ সময় কয়েকজনকে পিটিয়ে আহত করেন তারা। মূল্যবান মালামালও লুট করে নিয়ে যান। এ ঘটনায় গোলাম রাব্বানীকে প্রধান করে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে অর্ধশত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু বলেন, আদালত অভিযোগ গ্রহণ করেছে। তবে বুধবার বিকাল পর্যন্ত কোনও আদেশ দেয়নি। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আদেশ দিতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ