spot_img
spot_img

৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সিরিয়াল তৈরি হয়েছিল। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় এখন সিরিয়াল অনুযায়ী সেগুলো পার করা হচ্ছে। দৌলতদিয়ায় তিনটি ফেরিঘাট চালু রয়েছে। বর্তমানে এই নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে।

এর আগে ঘন কুয়াশার কারণে ওই রুটে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ