spot_img

মেট্রোরেল ব্যবহারে যাত্রীদের সতর্ক থাকতে হবে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীতে চালু হওয়া দেশের প্রথম মেট্রোরেল ব্যবহারে যাত্রীদের সতর্ক থাকতে হবে।

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে বিডি ক্লিন আয়োজিত প্লাস্টিক ও কেমিক্যাল-দূষণ রোধে সচেতনতামূলক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।

মেয়র বলেন, যারা মেট্রোরেল ব্যবহার করছেন, তাদের উদাত্ত আহ্বান জানাব—মেট্রো স্টেশনকে ভালোবাসুন। মেট্রোরেলকে ভালোবাসুন। মেহেরবানি করে ট্রেনের মধ্যে কোনো ধরনের ময়লা ফেলবেন না।

মেয়র আরও বলেন, আমাদের পয়সা দিয়ে মেট্রোরেল হয়েছে। মেট্রো স্টেশনের বাথরুমগুলোকে পরিষ্কার রাখতে হবে। মেট্রোরেলের সিঁড়ি থেকে শুরু করে প্ল্যাটফর্ম সব কিছু আমাদেরই পরিষ্কার রাখতে হবে। কারণ, এ মেট্রোরেল আমাদের, এ শহর আমাদের, এদেশ আমাদের সবার। আমাদেরই এর রক্ষণাবেক্ষণ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ