spot_img
spot_img

পদ্মা সেতু নির্মাণের কারণে সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশের মর্যাদার প্রতীক। এই একটি সেতু নির্মাণের কারণে সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এই সেতু নির্মাণের মাধ্যমে বাংলাদেশের সক্ষমতাও প্রমাণিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকাস্থ কসবা সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক, গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত জুন মাসে পদ্মা সেতু চালু করেছেন, ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল চালু করেছেন, আগামী কিছুদিনের মধ্যে কর্ণফুলী ট্যানেল উদ্বোধন করবেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ অনেক বদলে গেছে এবং আরও বদলে যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ