বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

হামাসের সামরিক সক্ষমতার কোনো ঘাটতি দেখছি না: সাবেক ইসরাইলি জেনারেল

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক সক্ষমতার কোনো ঘাটতি দেখছি না বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্লোরা এইল্যান্ড।

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছেন তিনি।

তিনি বলেন, অবরুদ্ধ গাজ্জা উপত্যকার যুদ্ধে নিহত কমান্ডারের শূন্যতা তাৎক্ষণিকভাবে পূরণ করতে পারছে হামাস যোদ্ধারা। এখান থেকে প্রমাণিত হয়, হামাস তাদের যোদ্ধাদেরকে সমানভাবে সক্ষম ও নিবেদিতপ্রাণ করে গড়ে তুলতে পেরেছে।

তিনি আরো বলেন, “পেশাগত দৃষ্টিকোণ থেকে আমাকে তাদের প্রতিরোধ সক্ষমতাকে সম্মান জানাতেই হবে। গাজ্জাকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদের যে রাজনৈতিক শক্তি রয়েছে তারও কোনো দুর্বলতা চোখে পড়ছে না।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ