spot_img
spot_img

নেতানিয়াহুকে উন্মাদ বলে সমালোচনা করলেন রাশিদা তালেব

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজ্জা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ চালানোর জন্য উন্মাদ বলে অভিহিত করেছেন মার্কিন কংগ্রেসের নারী সদস্য রাশিদা তালেব।

ইন্স্টাগ্রাম প্রোফাইলে এ মন্তব্য করেন তিনি।

রাশিদা লিখেছেন, “যারা এই খুনির (নেতানিয়াহু) পক্ষে অবস্থান নিচ্ছেন, তারা প্রত্যেকেই একজন যুদ্ধাপরাধীকে সমর্থন করছেন। আমরা এদেরকে ভুলে যাব না।”

রাশিদা তালেব ও তার সাথে থাকা ব্যক্তিরা মার্কিন যুক্তরাষ্ট্রের জায়নিষ্ট সমর্থকদের দ্বারা আক্রমণের শিকার হয়েছেন, শুধুমাত্র গাজ্জা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে যুদ্ধবিরতির দাবি জানানোর জন্য।

প্রসঙ্গত, এর আগে গত নভেম্বরে, মিশিগান থেকে তিন মেয়াদে নির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান রাশিদা তালিবের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে নিন্দা প্রস্তাব আনা হয় ও তা ২৩৪-১৮৮ ভোটে পাশ হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ