spot_img

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিই গাজ্জার বর্তমান উত্তেজনা বৃদ্ধির কারণ: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় উত্তেজনা বৃদ্ধির কারণ বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

গতকাল রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ‘টাস’ কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দখলদার ইসরাইলের হয়ে একপাক্ষিক সমাধানের প্রচেষ্টা ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনিদের অধিকার অবমূল্যায়নের ফলে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, ইসরাইল ফিলিস্তিন সংকট নিরসনে রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের সাধারণ পরিষদ ও আরব শান্তি উদ্যোগের কার্যক্রমকে অনুসরণ করে।

ল্যাভরভ বলেন, দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য পূর্ব জেরুসালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ