spot_img
spot_img

হেফাজত ইসলামের জামালপুর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত

হেফাজত ইসলাম বাংলাদেশ-এর জামালপুর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জামালপুরের লুইস পার্কে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে বক্তারা আওয়ামী লীগ সরকারের ইসলামবিরোধী কার্যক্রম ও হেফাজত নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের জন্য স্বৈরাচারী হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি করে।

কাউন্সিলে জামিয়া ইনাআমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কাশেমকে সভাপতি, জামিয়া হুসাইনিয়া মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতী শামছুদ্দীনকে নির্বাহী সভাপতি, মাওলানা মুহাম্মাদ আলী খানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট জামালপুর জেলা হেফাজতের কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।

জামিয়া হুসাইনিয়া মাদরাসার মুহতামিম ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতী শামছুদ্দীনের সভাপতিত্বে বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা আলাউদ্দিনের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন, হেফাজতের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস এবং সাংগঠনিক সম্পাদক মুফতী বশির উল্লাহ্ ও দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ প্রমূখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ