spot_img
spot_img

মেজর সিনহা হত্যা মামলার রায় পড়া শুরু

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা হচ্ছে।

আজ সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে পৌনে ৩ টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রায় পড়া শুরু করেছেন।

এদিন দুপুর ২টা ২৫ মিনিটে এজলাসে এসে আদালতের কার্যক্রম শুরুর পর মামলা সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা করেন বিচারক। এরপর শুরু করেন অপরাধের পর্যবেক্ষণ বয়ান। সাক্ষ্য প্রমাণে কার কী অপরাধ দাঁড়িয়েছে সেসব তুলে ধরার পর হত্যায় সংশ্লিষ্টতার অপরাধ অনুসারে সাজা ঘোষণা চলছে।

এর আগে দুপুর ২টায় আদালতে হাজির করা হয়েছে মামলায় অভিযুক্ত ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার-লিয়াকতসহ ১৫ আসামিকে।

আদালতের সরকারি কৌঁসুলি, বাদী পক্ষের আইনজীবী ও আসামি পক্ষের কৌঁসুলিসহ বাদী ও বিবাদীদের স্বজন এবং সংশ্লিষ্টরা এজলাসে উপস্থিত রয়েছেন। রায়কে কেন্দ্র করে আদালতের চারপাশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নির্মম ও আলোচিত হত্যাকাণ্ডের ১৮ মাসের মাথায় রায় ঘোষণা হচ্ছে এ মামলার। বিচারিক কার্যক্রম শুরু করে মাত্র ৩৩ কার্যদিবসে শেষ হয়েছে মামলাটির পরবর্তী কাজ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ