বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার হাইকোর্টের নির্দেশের বরখেলাপ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, তারেক রহমানের বক্তব্য প্রচার হাইকোর্টের নির্দেশের বরখেলাপ। তাই সে কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে।
সোমবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, যারা বিদেশিদের বাংলাদেশে সাহায্য-সহযোগিতা বন্ধ করতে বলে তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানান তিনি।










