spot_img
spot_img

টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। আটককৃত যুবক সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপে ডাংগরপাড়া এলাকার ছাবের আহমেদের ছেলে হোসেন আহমেদ (২৮)।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার ভোরে টেকনাফ কোস্টগার্ড স্টেশান কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে উপজেলা সাবরাং ইউপির কাঁটাবনিয়া সমুদ্র উপকূলে ঝাউবনে অভিযানে গেলে সন্দেহভাজন এক ব্যক্তিকে সাদা রঙের একটি বস্তা হাতে দেখতে পায়। পরে লোকটির গতিবিধি সন্দেহ মনে হলে তাকে থামানোর সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডদের উপস্থিতি টের পেয়ে লোকটি পালানোর চেষ্টা করলে তাকে আটক করতে সক্ষম হয়।

আটক ইয়াবা পাচারকারীর স্বীকারোক্তি মতে পরে বস্তুটি খোলে, গণনা করে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ