spot_img

পটিয়া মাদরাসার নতুন মুহতামিম মাওলানা ইকরাম হোসাইন

পটিয়া মাদরাসার নতুন মুহতামিম নিযুক্ত হলেন প্রতিষ্ঠানটির সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইকরাম হোসাইন ওয়াদুদী।

সোমবার (৩০ মার্চ) পটিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকালের পর মুহতামিম পদটি শূন্য হলে প্রতিষ্ঠনটির মজলিসে শূরা তাঁকে নতুন মুহতামিম পদে নিযুক্ত করেন।

এ ছাড়াও সদরে মুহতামিম হলেন মাদরাসাটির সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইমদাদুল হক, নায়েবে মুহতামিম মাওলানা যাকারিয়া আযহারী ও মুঈনে মুহতামিম মাওলানা উসামা হারুন।

মাওলানা আবু তাহের নদভীর জানাজার পূর্বে চট্টগ্রাম নানুপুর মাদরাসার মুহতামিম ও পটিয়া মাদরাসার শূরার সদস্য মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী নতুন মুহতামিম, সদরে মুহতামিম, নায়েবে মুহতামিম ও মুইনে মুহতামিম এর নাম ঘোষণা করেন।

মাদরাসা সূত্রে জানা গেছে, রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত জামিয়ার প্রধানের কার্যালয়ে আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্ব অনুষ্ঠিত মজলিসে শূরার অধিবেশনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ