spot_img
spot_img

ইউক্রেনকে দূর পাল্লার রকেট সিস্টেম দেবে না আমেরিকা: বাইডেন

ইউক্রেনে দূর পাল্লার রকেট সিস্টেম পাঠাবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন প্রশাসন ইউক্রেনে দূর পাল্লার উন্নত রকেট সিস্টেম পাঠানোর বিষয় বিবেচনা করছে, এমন খবর চাউর হওয়ার পরই বাইডেন একথা জানালেন।

রাশিয়া বলেছে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে, কোন ধরনের ভারী অস্ত্র পাঠালে তার পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেছে মস্কো।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সেনা অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ নানা ধরনের সামরিক সহায়তা দিয়ে আসছে।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ