spot_img
spot_img

আমিরাতের সঙ্গে ইসরাইলের অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

মঙ্গলবার (৩১ মে) এই দু’দেশের মধ্যে এ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়।

২০২০ সালে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের পর ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে প্রথম কোনো আরব দেশ হিসেবে ইউএই এই চুক্তিতে স্বাক্ষর করলো।

সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের রাষ্ট্রদূত আমির হায়েক আরবিতে ‘মোবারক’ বা অভিনন্দন লিখে টুইট করেছেন। পাশাপাশি একটি ছবিতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আমিরাত ও ইসরায়েলের কর্মকর্তাদের চুক্তির নথি প্রদর্শন করতে দেখা যায়।

সূত্র: আল-জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ