spot_img
spot_img

চলমান উন্নয়ন কাজ শেষ হলে জনগণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত হবে : মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নতুনভাবে সংযুক্ত ওয়ার্ডের প্রধান সড়কগুলোর উন্নয়ন কাজ চলমান। নতুন এলাকার সড়কগুলোর চলমান উন্নয়ন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা দূর হবে এবং জনগণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত হবে।

বুধবার (৩১ মে) রাজধানীর কাওলা মধ্যপাড়া প্রধান সড়ক এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ৪৪ থেকে ৫৪ এই ১১টি ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর উন্নয়নের জন্য কাজ শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে। কাওলার এই সড়কটি ১০-১২ ফিট ছিল। স্থানীয়রা কাউন্সিলের সহায়তায় ৩০ ফিট করে দেওয়ার পর আমরা কাজ করে দিয়েছি। সড়কটির নামকরণ করা হলো মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন বেপারী সড়ক। এভাবে ২০ ফিট, ৩০ ফিট জায়গা দিন আমরা সিটি কর্পোরেশন থেকে রাস্তা করতে দেব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নের জন্য ৪০২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য করোনা এবং বৈশ্বিক যুদ্ধের জন্য আমাদের উন্নয়ন কাজ শুরু হতে কিছুটা সময় লাগছে। আমরা কিছু কিছু কাজ শুরু করেছি। টেকসই উন্নয়নের জন্য ড্রেনগুলোতে ৬ফিট ব্যাসের পাইপ বসাচ্ছি। ড্রেন করার পরেই রাস্তা করতে হবে। না হলে জলাবদ্ধতা সৃষ্টি হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ