spot_img
spot_img

মোদিকে গুন্ডা বলায় উত্তরপ্রদেশে মুসলিম বৃদ্ধ গ্রেফতার

ভারতের উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ‘গুন্ডা’ বলায় এহসান নামে এক মুসলিম বৃদ্ধকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।

উত্তরপ্রদেশের মীরাট শহরে এ ঘটনা ঘটে। স্থানীয় একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারের ২৪ ঘণ্টা পর তাকে গ্রেফতার করা হয়।

সাক্ষাৎকারে এহসান যোগী আদিত্যনাথ ও নরেন্দ্র মোদিকে ‘গুন্ডা’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, “মোদি সবচেয়ে বড় গুন্ডা। তাদের সবার বিরুদ্ধে মামলা হওয়া উচিত।”

এহসান আরও বলেন, তাকে ‘বন্দে মাতরম’ পড়তে বলা হয়, কিন্তু আল্লাহ সবচেয়ে বড়।

মোদির ভারতে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ কমেনি। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সরকারি ব্যক্তি বা সরকারি নীতির সমালোচনা করায় অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘটনা সামনে এসেছে। এসব ঘটনায় ভারতের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়েও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

সূত্র : জিও নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ