পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলেও বাংলাদেশ এই মুহূর্তে দেশটির বৈধ সরকারের সঙ্গেই কাজ করবে।’
বর্তমানে আফগানিস্তানে বাংলাদেশের কোনও মিশন নেই তাই এই মুহূর্তে তালেবানের সঙ্গে কোনও কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য নেই বলেও জানান তিনি।
শনিবার (৩১ জুলাই) একটি অনলাইন সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শাহরিয়ার আলম আরও বলেন, ‘আফগানিস্তানে আমাদের কোনও মিশন নেই। সেখানে কী হচ্ছে, আমাদের কাছে সে বিষয়ে ফাস্টহ্যান্ড কোনও তথ্যও নেই। আমরা গণমাধ্যম ও বন্ধুপ্রতীম রাষ্ট্রের কাছ থেকেই তথ্য পাচ্ছি। আমরা সকল শান্তিপ্রিয় মানুষ ও পক্ষকে সবসময় স্বাগত জানাই।’











