হজ্বের পর সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজ্বী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (৩০ জুলাই) মদিনায় ইন্তেকাল করেন তিনি। তার নাম মো. আবু তালেব মোল্লা। ৫৬ বছর বয়সী এই হাজির বাড়ি মেহেরপুরে।
আজ রবিবার (৩১ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবে এ নিয়ে মোট ইন্তেকাল করেছেন ২৫ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি। এর মধ্যে পুরুষ ১৮ ও নারী ৭ জন। তাদের মধ্যে মক্কায় ১৯, মদিনায় ৪ ও জেদ্দায় ২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে শনিবার পর্যন্ত হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৯ হাজার ৭০ জন হাজি।










