ভোলা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শোপন গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ শেষে বিক্ষোভ করতে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এছাড়াও পুলিশের গুলিতে আব্দুর রহিম নামে একজন নিহত হয়েছেন। আহতদের ভোলা সদর ও বরিশাল মেডিকেলে ভর্তি করা করা হয়েছে।
রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, বিএনপির সমাবেশ করার অনুমতি ছিল, কিন্তু মিছিলের অনুমতি ছিল না। বিএনপি মিছিল বের করে পুলিশের ওপর চড়াও হয়। তাদের কাছেও অস্ত্র ছিল। আবদুর রহিম নামের লোকটি মারা গেছেন। তবে তিনি কার গুলিতে মারা গেছেন তদন্ত না করে বলা সম্ভব নয়।










