spot_img

শেখ হাসিনা সব-সময় গণমানুষের রাজনীতি করছেন: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব-সময় গণমানুষের রাজনীতি করছেন। তিনি করোনা মহামারির এ দুঃসময়ে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থাকার আহবান জানিয়েছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষু-দান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মানুষের দুঃসময়ে পাশে থাকার রাজনীতি করেছেন। বঙ্গবন্ধু সব-সময়ই শোষিত ও বঞ্চিত মানুষের পাশে থেকেছেন।

শিল্প আরও বলেন, বঙ্গবন্ধু এই দেশ ও জাতির কল্যাণে যে স্বপ্ন দেখেছিলেন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ