মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি; হামলার ঘটণায় দুঃখ প্রকাশ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।

আজ রোববার (৩১ আগস্ট) সকাল ১০টা ৭ মিনিটে রাষ্ট্রপতি ফোন করেন বলে জানিয়েছেন সংগঠনটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

এক বিজ্ঞপ্তিতে আবু হানিফ জানান, নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন রাষ্ট্র প্রধান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাষ্ট্রপতি দ্রুত আরোগ্য কামনা করে ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। এ জঘন্য হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও আশ্বস্ত করেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ