spot_img
spot_img

মক্কা চুক্তির বৈঠকে অংশ নিতে ইস্তাম্বুলে পাক উপপ্রধানমন্ত্রী, করলেন আবু আইয়ুব আনসারি (রা.)-এর মাজার জিয়ারত

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীনে প্রথম উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মাদ ইসহাক দার। সেখানে পৌঁছে সাহাবি হযরত আবু আইয়ুব আনসারি (রা.)-এর মাজার জিয়ারত করেছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) ইস্তাম্বুলের ঐতিহাসিক আইয়ুব সুলতান মসজিদ প্রাঙ্গণে অবস্থিত হযরত আবু আইয়ুব আনসারি (রা.)-এর মাজার জিয়ারত করেন ইসহাক দার। এ সময় তিনি ফাতেহা পাঠ করেন এবং পাকিস্তানের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) ইস্তাম্বুলে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীনে গঠিত কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন ইসহাক দার, দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ এবং সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।

এতে তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও অংশ নেবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে দেশটির অংশগ্রহণ তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন।

সূত্র : আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ