spot_img
spot_img

দরিদ্র দেশগুলোকে ২০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি কানাডার

২০২২ সালের শেষের দিকে দরিদ্র দেশগুলোকে করোনার ২০ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা।

শনিবার (৩০ অক্টোবর) জি২০ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ট্রুডো বলেন, ২০২২ সালের শেষের দিকে কোভ্যাক্সের আওতায় ২০ কোটি ডোজের মতো করোনার ভ্যাকসিন দিয়ে দরিদ্র দেশগুলোকে সহায়তা দেবে কানাডা। উন্নয়নশীল দেশগুলোতে যত দ্রুত সম্ভব মডার্নার ১ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে।

এদিকে দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিন উৎপাদন বাড়াতে দেড় কোটি ডলার সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। রোমে এক সংবাদ সম্মেলনে কানাডার উপ-প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ক্রিসটিয়া ফ্রিল্যান্ড এ তথ্য নিশ্চিত করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ