সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার শাহিদা বেগম (৪৫), ঈশ্বরগঞ্জের নুর হোসেন (৮০) ও নেত্রকোনার বারহাট্টার জাহেরা খাতুন (১০০)।

রোববার (৩১ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি বলেন, আইসিইউতে একজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৫৮ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৫৪ নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ