মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আফগানিস্তানের সরকারকে স্বীকৃতি দেওয়ার সব প্রেক্ষাপট প্রস্তুত রয়েছে: জাবিউল্লাহ মুজাহিদ

কাবুল সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তান।

শনিবার (৩০ অক্টোবর) রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের তথ্য উপমন্ত্রী ও তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ আহ্বান জানান।

স্বীকৃতি না দিলে আফগানিস্তানসহ গোটা অঞ্চলের ওপর এর যেসব নেতিবাচক প্রভাব পড়বে তা তুলে ধরে জবিউল্লাহ মুজাহিদ বলেন, এসব সমস্যা দূর করার জন্য আন্তর্জাতিক সমাজের উচিত আফগান সরকারকে স্বীকৃতি দেওয়া।

জবিউল্লাহ মুজাহিদ আরও বলেন, আফগানিস্তানের সরকারকে স্বীকৃতি দেওয়ার সব প্রেক্ষাপট প্রস্তুত রয়েছে।

নারী চাকুরিজীবীদের কর্মস্থলে যাওয়ার সুযোগ দিচ্ছে না আফগান সরকার- পশ্চিমা বিশ্বের এমন অভিযোগকে নাকচ করে তিনি বলেন, এগুলো সম্পূর্ণ আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয় এবং এগুলোর সঙ্গে আফগান সরকারকে স্বীকৃতি না দেওয়ার কোনো সম্পর্ক নেই। এসব বিষয়ে কথা বলা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ