বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে রাশিয়ায়। এতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত সেপ্টেম্বরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে ৪৪ হাজারেরও বেশি মানুষের।
রাশিয়ার সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসে করোনায় আক্রান্ত হয়ে ৪৪ হাজার ২৬৫ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত শনিবার একদিনে আক্রান্ত হয়েছে ৪০ হাজার ২৫১ জন। ফলে পরিস্থিতি সামলাতে ৭ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করেছে সরকার।
রাশিয়ায় এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লাখের কাছাকাছি।











