spot_img

আমরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। মাঝে মাঝে আমাদের প্রতিবন্ধকতা তৈরির যে প্রয়াস হচ্ছে এগুলো তেমন কোনো প্রভাব আমাদের চলার পথে করতে পারছে না।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকার ধামরাইয়ে ইফাদ অটোস লিমিটেডের কারখানা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জনগণ বুঝে গেছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি যা বলেন তাই করেন। আর মির্জা ফখরুল জনগণের অ্যাটেনশন গ্রো করতেই একেক সময় নানান কথা বলছেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আজকে সারা বাংলাদেশের মানুষ এটাই বিশ্বাস করে তিনি (শেখ হাসিনা) থাকলেই দেশ এগিয়ে যাবে। অন্ধকার থেকে আলোকিত বাংলাদেশ তিনিই করতে পারবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ