চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় পাঁচশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে বলেন, ঘটনার পর থেকে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্তার করে রোববার সন্ধ্যায় আদালতে পাঠানো হয়। শনিবার বিকেলে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড টিয়ারশেল ও ২৪ টি শটগানের ফাঁকা গুলি ছুঁড়ে মিছিলটি ছত্রভঙ্গ করা হয়।











