spot_img
spot_img

কুমিল্লায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বাস যাত্রী জালাল উদ্দিন রিমন জানান, কুমিল্লামুখী একটি সিএনজি অটোরিক্সাটিকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় বেপরোয়া গতি সম্পন্ন বাস পিছন থেকে ধাক্কা দেওয়ার পর পিছন থেকে অপর একটি পিকআপ ভ্যান চাপা দেয়। এতে সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল এসিস্ট্যান্ট সোলেমান হোসেন জানান, আমাদের হাসপাতালে শিশু মুনতাহা ও চালক হাবিবুর রহমান মারা যান।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইন-চার্জ আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনাস্থলে দুই নারী নিহত হয়েছেন। হাসপাতালে একটি কন্যা শিশু ও চালক মারা গেছেন। আমরা বাস ও পিকআপ ভ্যানকে চিহ্নিত করার চেষ্টা করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ